ফল ও ফলের রস এর পার্থক্য

Anwar H Mondal

ফল vs ফলের রস

ফল ও ফলের রস এর পার্থক্য সম্পর্কে এই ব্লগে একটু আলোচনা করা হলোঃ


 ফল খেতে গিয়ে মনে হতেই পারে ফলে রস্টায় আসল। তাই ফলের রস খাই বাকিটা ত ছিবরে তাই ওটা ফেলে দিই। এই ধারণা মোটেও সঠিক নয়। ফলে যেমন রস থাকে তেমনি অনেকটা অংশ ফলের আঁশ থাকে। ফলের ছোলায় অনেক পুষ্টিগুণ থাকে। তাই ফলের ছোলা ফেলে দেয়ার অর্থই হলো অনেকটা পুষ্টিগুণ অপচয় করা।

অনেকে ফলের ছোলা হজম করতে পারে না, যেমন বাচ্চারা বা বয়স্করা ছোলা হজম করতে না পারলে ফলের রস খেতে হবে। কিন্তু হজম শক্তি ঠিক থাকলে শুধু ফলের রস নয় পুরো ফল খাওয়া উচিত। টাটকা ফলে সে ক্যালসিয়াম ফসফরাস বা নানা ভিটামিন থাকে। তার অনেকটাই ছোলার সঙ্গে চলে যায়। 

আরো পড়ুনঃ

যেমন 100 গ্রাম কমলালেবুতে থাকে প্রায় এগারো শো মাইক্রো গ্রাম ভিটামিন এ। কিন্তু 100 গ্রাম কমলালেবু নিংড়ে যে রস পাওয়া যাবে তাতে ভিটামিন এ থাকে মাত্র 25 মাইক্রো গ্রাম। তেমনি 100 গ্রাম আনারসে থাকে 40 মাইক্রো গ্রাম ভিটামিন সি কিন্তু 100 গ্রাম আনারস নিংড়ানো রসে ভিটামিন এ থাকে মাত্র 10 মাইক্রো গ্রাম।

আর বিভিন্ন ফলের ছোলা খাবার হজম করতে যেমন সাহায্য করে তেমনি কোষ্ঠকাঠিন্য কমায় পেট পরিষ্কার রাখে

আজকাল প্রায় সব বাজারেই দোকানে দোকানে ফলের রস বিক্রি হয়। এই রস্কে সু-স্বাদু করতে অনেক সময় বিট লবণ বা মশলা মেশানো হয়। বিভিন্ন রোগের ক্ষেত্রে এই মশলা মেশান লবণ বা ফলের রস উপকারের চেয়ে অপকারই করে বেশি।

বোতল বা প্যাকেটে ও আজকাল ফলের রস পাওয়া যায়। এই রস্কে সুস্বাদু করতে যেসব উপাদান মেশানো হয় সেগুলো ক্ষতিকারক হতে পারে। আর এমন সব বোতল বা প্যাকেটের রস খাঁটি হলেও তার পুষ্টিগুণ অনেক কম। কেননা অনেকদিন প্যাকেট বন্দি রসে আপনা আপনি পুষ্টিগুণ কমতে থাকে। তাই দোকানের রকমারি বোতল বা প্যাকেটের রসে লোভ না করাই ভালো।

আরো পড়ুনঃ

আগেই বলা হয়েছে ফল খাওয়ার আগে ফলের গুনাগুন জেনে নেওয়া ভালো গায় ঘরে বাড়ির আশেপাশে সহজে পাওয়া যায় যে ফল সেগুলি গুনাগুন জেনে নিলে শুধু শরীর সুস্থ রাখতে নয় বিভিন্ন রোগ প্রতিরোধ এবং রোগের চিকিৎসাতেও ফল খেয়ে ঠিকমতো উপকার পাওয়া যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

কথোপকথনে যোগ দিন

কথোপকথনে যোগ দিন