কচু, কচু পাতা, কচু শাঁক এর উপকারিতা ও পুষ্টিগুণ

Anwar H Mondal
আয়ুর্বেদ মতেঃ

কচু রক্তপিত্ত দূর করে। মল রোধ করে। বায়ুর প্রকোপ বৃদ্ধি করে। কচু শীতল, খিদে বাড়ায়, শরীরের বল বৃদ্ধি করে, মেয়েদের স্তনের দুধ বাড়িয়ে দেয়, মলের বেগ কমিয়ে দে, কচু খেলে প্রস্রাব বেশি হয় কিন্তু সেই সাথে কফ ও বায়ু বেড়ে যায়। কচু গাছে করে আছে ধাতু বৃদ্ধি শক্তি। মতান্তরে কচু কে মল ভেদ ক ও মল কারক ও বলা হয়।


কচু পাতা


কচুর উপকারিতাঃ


  • কচু পাতা ও কচু শাক খেলে স্তনের দুধ বাড়ে
  • কচু শাক সেদ্ধ করে পানি ফেলে দিয়ে একটু ঘি দিয়ে মেখে খেলে বায়ুর গোলক হওয়া সেরে যায়
  • কচু পাতা সেদ্ধ করে ভাত হিসেবে ভাতের সাথে মেখে পরপর তিন দিন খেলে প্রস্রাবের জ্বালা দূর হয়ে যায়
  • কচু শাক পুড়িয়ে তার ছাই তেলের সাথে মিশিয়ে ফোঁড়ায় লাগালে ফোঁড়া ফেটে যায়
  • শরীরের কোন স্থান কেটে গেলে সেখানে কচুর ডাটার আঠা লাগালে রক্ত পড়া বন্ধ হয় 
  • কচুর ডাঁটা ছেঁচে নিয়ে তার প্রলেপ অর্শ বা যে জায়গায় আঘাতের জন্য রক্ত জমে আছে সেখানে লাগালে আরাম পাওয়া যায়
  • কচুর ডাটা রসে একটু লবণ মিশিয়ে শরীরের যে জায়গায় ফুলে আছে সেখানে লাগালে ফুলা তাড়াতাড়ি কমে

কচু শাক

একটি মন্তব্য পোস্ট করুন

কথোপকথনে যোগ দিন

কথোপকথনে যোগ দিন